ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ আগস্ট, ২০২৬ ০৮:২৫ পিএম

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে সংঘর্ষে দুই নারীসহ উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় নিয়ামতপুর উপজেলার সদর ইউনিয়নের গুড়িহারী শালবাড়ী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলো, সদর ইউনিয়নের গুড়িহারী গ্রামের নবীর আলী (৬৫) ও গুড়িহারী শালবাড়ী গ্রামের মৃত মফিদজ উদ্দীনের ছেলে আতিকুর রহমান(৪০), আতিকুর রহমানের স্ত্রী খাদিজা খাতুন(৩৫), মৃত ছায়েদ ইসলামের ছেলে আব্দুল জলিল(৬০), শফিকুল ইসলামের মেয়ে নূরশাদী ইয়াসমিন(৩২)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, আতিকুর রহমানের বাড়ির পাশে সাত বিঘা জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন তার সাথে একই গ্রামের আব্দুল জলিলের দ্বন্দ্ব চলে আসছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আতিকুর রহমানের জমিতে আব্দুল জলিল, রিয়াদ আলী, জয়নাল আবেদিন, নূরশাদী, রেহেনা বেগম ও নমির উদ্দিন জোরপূর্বক গাছের চারা রোপণ করছিল।

আরও পড়ুন

এসময় আতিকুর তাদের কাজে বাধা প্রদান করলে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাঁসুয়া, লাঠি, কোদাল, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই নারীসহ উভয় পক্ষের পাঁচজন গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উন্নত চিকিৎসার জন্য আব্দুল জলিল ও নূরশাদী ইয়াসমিনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, থানায় এক পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা ও ইউএই

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ইয়াবাসহ কারবারি গ্রেফতার

ওয়েব সিরিজ দেখে স্ত্রীকে হত্যা করেন স্বামী

ইন্টারভিউ দিতে যাওয়ার আগে যে মৌলিক প্রশ্নগুলো জানা জরুরি

গাইবান্ধার পলাশবাড়ীতে রাস্তা দখল করে ঘর নির্মাণের অভিযোগ