ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৮:৩৬ পিএম

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হয়ে উচ্ছ্বসিত দিঠি

দিঠি আনোয়ার

অভি মঈনুদ্দীন ঃ দিঠি আনোয়ার, একধারে একজন সঙ্গীতশিল্পী, উপস্থাপিকা ও সমাজসেবিকা। কিছুদি;ন আগেই তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন। দেশে ফিরেই তিনি আবারো গান, উপস্থাপনা নিয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেছেন। এরইমধ্যে দিঠি দিলেন আরো এক সুখবর। ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ এর সদস্য হয়েচেণে দিঠি আনোয়ার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন করে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে।

গত ২৯ জুলাই উপসচিব মোহাম্মদ আসলাম মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

নতুন এ দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত দিঠি আনোয়ার। দিঠি আনোয়ার বলেন, ‘ আমার বাবা প্রয়াত দেশ বরেণ্য চল”চ্চিত্র প্রযোজক, পরিচালক, গীতিকার ছিলেন মনেপ্রাণে একজন চলচ্চিত্র প্রেমী। সেই বাবারই মেয়ে আদরের মেয়ে আমি। আমিও বাবারই মতো মনেপ্রাণে একজন চলচ্চিত্রপ্রেমী, সঙ্গীতপ্রেমী একজন শিল্পী। আমার উপর অর্পিত নতুন এই দায়িত্বটি অনেক বড় একটি দায়িত্ব। সরকারের প্রতি আমি কৃতজ্ঞ এরকম একটি দায়িত্বের জন্য আমাকে নির্বাচিত করায়। আমি আপ্রাণ চেষ্টা করবো যথাযথ দায়িত্ব পালনের। আমার এই পথচলায় আমি সকলের সহযোগিতা কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি যেন আমি ঠিকঠাক ভাবে দায়িত্ব পালন করতে পারি।’

আরও পড়ুন

এদিকে এই বোর্ডের নতুন সংযোজন হিসেবে আরো অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সভাপতি ও চলচ্চিত্র গবেষক আবদুর রহমান। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন অভিনেত্রী কাজী নওশাবা ও গীতিকার প্রিন্স মাহমুদ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার এ বোর্ড গঠন করেছে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু। চলচ্চিত্রের সার্টিফিকেশন কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার লক্ষ্যেই নতুন করে এ বোর্ড পুনর্গঠন করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হয়ে উচ্ছ্বসিত দিঠি

চাঁদপুরের হাজীগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির কেয়ারটেকার আটক

ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদকসহ গ্রেফতার ৪

শেখ হাসিনাকে ভারত গণমাধ্যমে কথা বলতে দিলো কেন— প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনাজপুরে মাছ ধরাকে কেন্দ্র করে  বড় ভাই ও ভাতিজার আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আটক ১

জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে কী ভাবছেন জনসাধারণ?