চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান।
চাঁদপুরের হাজীগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সেলিম মজুমদার (৫৫) নামে এক কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ( ৬ আগস্ট) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান। এর আগে বুধবার (৫ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকায় এ ঘটনা ঘটে। আটক অভিযুক্ত সেলিম একই উপজেলার প্রতাপপুর গ্রামের মৃত তরিক উল্লার ছেলে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকার এক প্রবাসী ব্যক্তির নির্মাণাধীন ছয়তলা ভবনে কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন সেলিম মজুমদার।
দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে শিশুটি তাকে ‘দাদা’ বলে ডাকত। অভিযুক্ত ব্যক্তি প্রায়ই শিশুটিকে চকলেট ও খাবারের প্রলোভন দেখাতেন।
ঘটনার দিন শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের নিচতলার সিঁড়ির কক্ষ থেকে শিশুটিকে কান্নারত অবস্থায় বের হতে দেখেন তার মা। কান্নার কারণ জানতে চাইলে শিশুটি সেলিমের অপরাধের বিষয়টি মাকে জানায়। পরে ঘরে এনে পরীক্ষা করে শিশুটির শরীরে নির্যাতনের আলামত দেখতে পান স্বজনেরা। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মন্তব্য করুন