ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৭:১৯ পিএম

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা  মামলায় ১ জনের জেল-জরিমানা 

সংগৃহীত,বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা  মামলায় ১ জনের জেল-জরিমানা 

কোর্ট রিপোর্টার : বগুড়ার শেরপুরে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের চেষ্টা মামলার রায়ে অভিযুক্ত আসামি শফি শেখকে (৫৫) পাঁচ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম করাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। শফি শেখ শেরপুর উপজেলার ভবানীপুর জামনগরের মৃত কাজল শেখের ছেলে। 

বৃহস্পতিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এ এন এম তাসকিনুল হক এই মামলার রায় দেন।উল্লেখ্য, বিগত ২০১৫ সালের ১ আগস্ট অষ্টম শ্রেণির ওই স্কুলছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে লম্পট শফি শেখ ওই স্কুলছাত্রীর শয়ন ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এই ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে শেরপুর থানায় শফির বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা  মামলায় ১ জনের জেল-জরিমানা 

বগুড়ার শেরপুরে চোরাই ইজিবাইকের সাক্ষী না রাখতে শিশু রাজুকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুভর্তি ডাম্পারে লুকানো কোটি টাকার ভারতীয় জিরা উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

প্রথম দিনেই বিশৃঙ্খলতার মুখে জুলাই স্মৃতি জাদুঘর দেখতে আসা দর্শনার্থীরা