ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৬:৪৭ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের বন্দরে মাদকের দ্বন্দ্বে ছুরিকাঘাতে যুবক নিহত

নারায়ণগঞ্জের বন্দরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

তিনি বলেন, বুধবার রাত এগারোটার দিকে কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকায় ছুরিকাঘাতে আহত হন নিহত ওই যুবক।

নিহতের নাম মো. ডালিম। ৩৬ বছর বয়সী ডালিম আলী ঐ এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ডালিমের সঙ্গে মাদক ব্যবসায় অভিযুক্ত শুভকরদী এলাকার হাবিবের (২০) দ্বন্দ্ব চলছিল। এ দ্বন্দ্বের জেরে গতরাতে থাকে ছুরি দিয়ে আঘাত করে হাবিব। হাবিব চিহ্নিত মাদক ব্যবসায়ী 'ব্ল্যাক জনি'র অনুসারী বলে পরিচিত।

বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, আহত অবস্থায় ডালিম কে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার মরদেহ বর্তমানে ঢামেকের মর্গে রয়েছে।

অভিযুক্ত হাবিব ঘটনার পর থেকেই পলাতক রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা