ভিডিও শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৬:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ইজারা ছাড়া মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন নদীতীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন বাহাদুরপুর, দুর্গাপুর ও তাজপুর গ্রামের বাসিন্দারা।

এ সময় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে বক্তব্য দেন মো. আশরাফুজ্জামান, তারেক আহমেদ মিলন, জুবায়ের হায়দার বুলু, হাফেজ আব্দুল্লাহসহ স্থানীয়রা।

আরও পড়ুন

বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল সরকারিভাবে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর বালুমহালের ইজারা নিলেও স্থান পরিবর্তন করে আশুগঞ্জের বিভিন্ন এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে প্রবেশ করে বালু উত্তোলন করছে।

ইজারাদাররা প্রতিদিন অর্ধশত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। এতে কৃষিজমি, তাপবিদ্যুৎকেন্দ্র, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার এবং নদীতীরবর্তী বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে।
দ্রুত এ কার্যক্রম বন্ধ করা না হলে পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন তারা। তাই অবিলম্বে ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের দাবি জানান এলাকাবাসী।মানববন্ধনের একপর্যায়ে গ্রামবাসীকে আশ্বস্ত করতে উপস্থিত হন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন। এ সময় তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জ প্রশাসন সম্মিলিতভাবে বালুমহালের অনিয়ম ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করবে। পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলতি মাসেই ঘোষণা হতে পারে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনার কেন্দ্রে যাঁরা

ছাত্রদলের উদ্যোগে জবিতে মৌসুমি ফল উৎসবের আয়োজন

জ্বালানি খাত বেসরকারিকরণ সার্বভৌমত্বের জন্য হুমকি: ব্যারিস্টার ফুয়াদ

জুলাই স্মৃতি জাদুঘরে পরিকল্পিত ভাবে আ. লীগের ইতিহাস দেখানো হয়েছে

বগুড়ায় এসে দইয়ের স্বাদ নিলেন পলাশ, প্রত্যয় হিরন, তাশরিফ

জাদুঘরে রাখা লাল ফোনে হাসিনার নির্দেশনা শুনে হতবাক দর্শনার্থীরা