বগুড়ায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড
কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার রায়ে অভিযুক্ত মাদকদ্রব্য কারবারি শামীম হোসেন ওরফে আফতাবুল আলম (৩৫)কে যাবজ্জীবন কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত ওই আসামি জামিনে যাওয়ার পর হতে পলাতক আছে এবং গ্রেফতারের পর হতে তার সাজা কার্যকর হবে। বগুড়ার স্পেশাল দায়রা জজ মোঃ আয়েজ উদ্দিন আজ মঙ্গলবার (৪ আগস্ট) এই মামলার রায় দেন।
উল্লেখ্য, গত ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর রাতে পুলিশ বগুড়া মহানগরের কবি নজরুল ইসলাম সড়কে জহুড়া মেডিকেল স্টোরের সামনে থেকে জলেশ্বরীতলার আব্দুর রাজ্জাকের ছেলে আসামি শামীম হোসেন ওরফে আফতাবুল আলমকে আটক করে।
আরও পড়ুনএরপর তার দেহ তল্লাশি করে তার প্যান্টের ভিতরে পলিথিনের মধ্যে রাখা নেশা জাতীয় মাদকদ্রব্য ৩০ পিস বুফিনরপিন এ্যাম্পল (ইনজেকশন) উদ্ধার করে জব্দ করে।
জব্দকৃত আলামতসহ ওই আসামিকে বগুড়া সদর থানায় সোপর্দ করে তৎকালীন এসআই মোঃ জিলালুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্র পক্ষে ওই আদালতের পিপি এড. হারুনুর রশীদ।
মন্তব্য করুন







