ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৫:৫০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফাতেমা আক্তার রেখা নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী মোক্তার হোসেনকে (৫১) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালত নিভানা খায়ের জেসী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোক্তার হোসেন নারায়ণগঞ্জের গোগনগর বারিরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।

আরও পড়ুন

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বলেন, ২০২২ সালের ২১ নভেম্বর ফতুল্লা থানায় করা হত্যা মামলায় আসামির উপস্থিতিতে আদালত এ রায় দেন।আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ইকবাল আহমেদ মানিক বলেন, ফাতেমা আক্তার রেখার সঙ্গে মোক্তার হোসেনের বনিবনা হচ্ছিলো না। ফলে মোক্তার হোসেন বাসা থেকে বের হয়ে একই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করে। এরই মধ্যে ২০২২ সালের ২০ নভেম্বর রাতের কোনো এক সময় মোক্তার হোসেন বাসায় ঢকে ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যায়।পরে নিহত ফাতেমা আক্তার রেখার মা সাজেদা বেগম বাদী হয়ে মোক্তার আলীর নামে হত্যা মামলা করেন। সে মামলায় ১৩ সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় গৃহবধূকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বিরতি ভেঙে খলনায়ক হয়ে সিনেমায় ফিরছেন আমিন খান

বাগেরহাটের কচুয়ায় বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছ কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিজিটাল লেনদেন বাড়লেও কমছে না নগদের ব্যবহার

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ