ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৩:৪২ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আব্দুল হামিদ (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকার স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত আব্দুল হামিদ ওই ইউনিয়নের পশ্চিম বেলকার কলেরকুয়া এলাকার মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।

‎স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জহুরুলের মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল আব্দুল হামিদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল চালক রামিম মিয়াও আহত হন। ‎পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

জবিতে সংঘর্ষ: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সাতক্ষীরায় হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সকলের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত

অভিনেত্রী রিনা রহমান আর নেই