ভিডিও মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৪ আগস্ট, ২০২৬ ০৫:০৫ পিএম

ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছ কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছ কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর, ছবি: সংগৃহীত।

আগামী ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে কৃষকের অধিকার নিশ্চিত করতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (০৪ আগস্ট ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে কৃষক কার্ড সম্পর্কিত এক সভায় সংশ্লিষ্টদের তিনি এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দেন, ছবি ও কিউআর কোড সম্বলিত এ কার্ডে কৃষকের পরিচয়ের পাশাপাশি কৃষি উৎপাদন, সরকারি সহায়তা এবং কৃষি বাজারসংক্রান্ত বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকতে হবে। সংশ্লিষ্টদের এসব বিষয় বিবেচনায় রেখে কার্ড তৈরির নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন

উপ-প্রেস সচিব জানান, সভায় জানানো হয়, কৃষকদের ব্যাংক হিসাব খোলার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে পর্যায়ক্রমে কৃষকদের হাতে এ কার্ড তুলে দেওয়া হবে।

কৃষি খাতে সরকারের ভর্তুকি, সহজ শর্তে ঋণ, প্রণোদনা এবং অন্যান্য সরকারি সুবিধা প্রকৃত কৃষকের কাছে দ্রুত ও সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড চালু করা হয়েছে। চলতি অর্থবছরে ৪৩ লাখ কৃষক এ কার্ডের সুবিধা পাবেন। আগামী তিন বছরের মধ্যে দেশের কম-বেশি ২ কোটি কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসেম্বরের মধ্যে নির্ভুল ও স্বচ্ছ কৃষক তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিজিটাল লেনদেন বাড়লেও কমছে না নগদের ব্যবহার

বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ

ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা

পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে :খুলনা রেঞ্জ ডিআইজি

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সাক্ষাৎ