ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার শ্যামকুড় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।আহত রুবেল শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে রুবেল কয়েকজনের সঙ্গে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেন।
এ সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হাসখালী থানার মাহেন্দ্রক্যাম্পের বিএসএফের একটি টহলদল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে।
এতে রুবেল আহত হন।
আরও পড়ুন
পরে সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে প্রথমে জীবননগর, পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুল ইসলাম বলেন, ‘একজন আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। তার পরিবারের সঙ্গে আমাদের কথা হয়েছে।