ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১০:৪৫ পিএম

রংপুরে মানবতাবিরোধী মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

রংপুরে মানবতাবিরোধী মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

রংপুর জেলা প্রতিনিধি: রংপুর নগরীর হাজিরহাটে মানবতাবিরোধী অপরাধের মামলার এক সাক্ষীর বাড়িতে কাফনের কাপড় ও চিঠি পাঠিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেন। ওই সাক্ষীর নাম ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস মামুন। তিনি মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার অন্যতম সাক্ষী।

পুলিশ জানায়, গত রোববার রাত ১০টার দিকে হাজিরহাট এলাকায় ইমরুল কায়েস মামুনের বাড়িতে কাফনের কাপড় পাঠানোর খবর পায় তারা। পরে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড় ও চিঠিটি উদ্ধার করে। ঘটনার পর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েস মামুন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আরও পড়ুন

এ ব্যাপারে উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, কে বা কারা কাফনের কাপড় ও চিঠি পাঠিয়েছে, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। চিঠির বিষয়বস্তু, কাফনের কাপড় পাঠানোর পদ্ধতি এবং সম্ভাব্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পাশাপাশি বিভিন্ন আলামত পরীক্ষা-নিরীক্ষা এবং প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে মানবতাবিরোধী মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

বগুড়ার সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি, থানায় অভিযোগ

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার মোকামতলায় চলাচলের রাস্তায় ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যৌথ অভিযান ড্রেজার মেশিন জব্দ

২৪ বড় নাকি ৭১ বড়, এই প্রশ্নের মানে হয় না : আখতার