পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যৌথ অভিযান ড্রেজার মেশিন জব্দ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশ ও বিজিবি’র যৌথ অভিযানে একটি ২৫ হর্স পাওয়ার ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গতকাল রোববার দেবনগর ইউনিয়নের শিবচন্ডী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানে বিজিবি শুকানি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই মো. রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ করতোয়া নদীতে পাথর বালু উত্তোলনের ২৫ হর্স পাওয়ারের একটি ড্রেজার মেশিন ও লতা পাইপ জব্দ করেন। এসময় পাথর বালু উত্তোলনকারী চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে মেশিন ছেড়ে পালিয়ে যান।
এ ঘটনায় এসআই মো. রবিউল ইসলাম বাদি হয়ে পলাতক ৬ জনসহ অজ্ঞাতনামা ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তেঁতুলিয়া মডেল থানা পুলিশের অভিযানে গত ৬ মাসে ৯ টি ড্রেজার মেশিনসহ অন্যান্য যন্ত্রাংশ জব্দ করে ৯টি মামলা দায়ের করে।
আরও পড়ুনতেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. লাইছুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বালু-পাথর উত্তোলনে নিষিদ্ধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। তিনি এজন্য এলাকার পরিবেশ কর্মী ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন








