ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ১০:৩২ পিএম

বগুড়ার সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি, থানায় অভিযোগ

বগুড়ার সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি, থানায় অভিযোগ

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার নতুন বাজার বাঁশহাটিসংলগ্ন এলাকায় অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের থাই গ্লাস ও ফ্রেম চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাশিয়ার শামছুর রহমান বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে মসজিদের মোয়াজ্জিন মোহাম্মদ মজিদ এশার নামাজ শেষে বারান্দায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে হঠাৎ করে ঘুম ভাঙলে তিনি দেখতে পান যে চোরেরা মসজিদের দক্ষিণ পাশে থাই গ্লাস খুলছে। মসজিদের মোয়াজ্জিন চোর দেখে চিৎকার করলে চোরেরা মসজিদের থাই গ্লাস জঙ্গলের ভিতরে ফেলে রেখে থাইয়ের ফ্রেম চুরি করে নিয়ে যায়।

আরও পড়ুন

পরে চুরি হওয়া থাইয়ের ফ্রেম অনেক জায়গায় খোঁজাখুজি করে কোথায় না পেয়ে আদমদীঘি থানায় ওই মসজিদের ক্যাশিয়ার শামছুর রহমান বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক প্রতুল কুমার মন্ডল বলেন, যত দ্রুত সম্ভব চুরি হওয়া থাই গ্লাসের ফ্রেম উদ্ধার ও চোর শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরি, থানায় অভিযোগ

লালমনিরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বগুড়ার মোকামতলায় চলাচলের রাস্তায় ঘর তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যৌথ অভিযান ড্রেজার মেশিন জব্দ

২৪ বড় নাকি ৭১ বড়, এই প্রশ্নের মানে হয় না : আখতার

বগুড়ায় ছাদবাগানী মৌসুমীর নান্দনিক উপস্থাপনা, সবুজের ক্যানভাসে বিরল লাল কদম