ভারতীয় কাঁচা মরিচ আমদানি কেজিতে কমেছে ৯০ টাকা
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারের অনুমতির পর অবশেষে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেলে প্রথম চালানটি হিলি স্থলবন্দরে প্রবেশ করে।
প্রথম চালানে আমদানিকারক প্রতিষ্ঠান মাহাদী এন্টারপ্রাইজ ও রাজ এন্টারপ্রাইজ ২১ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি করেছে। আমদানি শুরুর খবর ছড়িয়ে পড়ার পরপরই দেশের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। মাত্র একদিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমেছে।
দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। এর আওতায় হিলি স্থলবন্দরের ১১ জন আমদানিকারক প্রায় ৩ হাজার ৪০০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার পর আমদানিকারকরা এলসি (লেটার অব ক্রেডিট) খোলাসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে ৩টি গাড়িতে প্রথম চালানটি বন্দরে পৌঁছায়।
আরও পড়ুনহিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে যায়। ফলে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকারও বেশি ছাড়িয়ে যায়। তিনি বলেন, ভারতের বাজারে কাঁচা মরিচের দাম তুলনমূলক কম হওয়ায় দীর্ঘদিন ধরে আমদানির অনুমতির দাবি জানানো হচ্ছিল।
সরকারের নুুমতি পাওয়ার পর দ্রুত এলসি খুলে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন নিয়মিত আমদানি হলে দেশের বাজারে সরবরাহ বাড়বে এবং দাম আরও কমবে বলে আশা করা হয়।
মন্তব্য করুন






_medium_1785769221.jpg)
