ভিডিও সোমবার, ০৩ আগস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৬ ০৯:০৬ পিএম

বগুড়ায় বিস্ফোরক মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেফতার

বগুড়ায় বিস্ফোরক মামলায় মহিলা লীগের নেত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিস্ফোরক আইনে দায়ের মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ মহিলা লীগ নেত্রী পারভিন আক্তারকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে মহানগরের জলেশ্বরীতলা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী বলেন, ধৃত পারভিন গত ২০২৪ সালে জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা বিস্ফোরক মামলার ৮৪ নম্বর আসামি। তিনি কার্যক্রম নিষিদ্ধ মহিলালীগ নেত্রী বলে জানা গেছে।

আরও পড়ুন

তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত পারভিন আক্তার বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের শ্মশানকান্দি  গ্রামের মৃত মাহফুজার রহমানের মেয়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন মিশনে তটিনী

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সেপ্টেম্বরে হবে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

বগুড়ায় কাফেলা হোটেল এন্ড রেস্টুরেন্টের ৩০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে রায়গঞ্জে গোয়ালঘরের শিকল কেটে ৫টি গরু চুরি

বগুড়ার আজিজুল হক কলেজে ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্প

মরক্কো থেকে স্পেনে অনুপ্রবেশের চেষ্টায় মৃত্যু বেড়ে ৭২