ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, সুমন ইসলাম (২৮) ও শরিফুল ইসলাম (১৯)। জানা যায়, গত বৃহস্পতিবার বড় খোচাবাড়ি বাজার ও পৌর শহরের উত্তর হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৮৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরও পড়ুনপুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ট্যাপেন্টাডল কেনাবেচার সাথে জড়িত ছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঠাকুরগাঁও সদর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।
মন্তব্য করুন







