ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ১১:১৯ পিএম

বগুড়ার শেরপুরে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

বগুড়ার শেরপুরে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ২ মাদকসেবীকে গ্রেফতার করেছে। পরে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমুর আদালতে হাজির করা হলে তিনি  ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার (১ আগস্ট) উপজেলার সিমাবাড়ী এলাকা থেকে ঘাসুরিয়া গ্রামের মকবুল হোসেনের ছেলে সুমন আলী (২৩) ও রায়গঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামের গাফ্ফার শেখের ছেলে শাকিল হোসেন (২১) কে গাঁজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

পরবর্তিতে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুজ্জামান হিমুর আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ব্যাপারে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, সাজাপ্রাপ্ত আসামিদেরকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার শেরপুরে ২ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা

রংপুরে অচিরেই চালু হচ্ছে ১শ শয্যার আধুনিক শিশু হাসপাতাল

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে বগুড়ায় জামায়াতের গণমিছিল ও সমাবেশ

দিনাজপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

বগুড়ায় জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল 

প্রধানমন্ত্রীকে ক'টূ'ক্তির প্রতিবাদে বগুড়া স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল