ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৮:০৭ পিএম

জয়পুরহাটের আক্কেলপুরে রেলগেটের উঁচু-নিচুতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

জয়পুরহাটের আক্কেলপুরে রেলগেটের উঁচু-নিচুতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরের সদর রাস্তার রেলগেটে উঁচু-নিচু হওয়াই প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। দু’বছর পার হলেও ডবল রেল হবে এমন আশ্বাসে সময় পার করছে রেল কর্তৃপক্ষ।

জানা গেছে, প্রায় দুই বছর আগে রেল সংস্কার করার সময় সড়কের পাকা অংশ তুলে ফেলে সংশ্লিষ্টরা। এরপর থেকে যে উঁচু-নিচু অংশের তৈরি হয়েছে, তাতে প্রতিনিয়তই ছোট ছোট যানবাহন যাত্রীসহ উল্টে যাচ্ছে। আবার অনেক রোগীরা এই রেলগেট পার হওয়ার সময় উঁচু-নিচু অংশের ঝাঁকুনি খেয়ে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন।

এছাড়া যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে যানবাহনে থাকা মালামালেরও ক্ষতি হচ্ছে। আবার অনেকে উল্টে পড়ে গিয়ে গুরুতর আহতও হচ্ছেন। রাস্তার সংস্কার কাজের সময় সড়ক উঁচু করা হয়। রেলের অংশের পাকা তোলার কারণে যে উঁচু-নিচু অংশের সৃষ্টি হয়েছে, সেই সামান্য অংশ চলাচলে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই বিষয়ে রেল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হবে।

আরও পড়ুন

এই গেট দিয়ে প্রতিনিয়ত বগুড়া, সান্তাহার, নওগাঁ,  বদলগাছি, জয়পুরহাট ও হিলি যাতয়াত করছে বাস ট্রাক হ বিভিন্ন যানবাহন। পারাপার হতে হয় ঝুঁকি নিয়ে।

আক্কেলপুর রেল স্টেশন মাস্টার খাতিজা খাতুন বলেন, আক্কেলপুর রেলগেটের উঁচু-নিচু অংশ হওয়ায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতে মাছের গাড়িগুলো যায় তখন গাড়ি থেকে পানি পরে এতে আরও বেশি নষ্ট হচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, বেশ কয়েকবার সেখানে ইটের খোয়া দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের আক্কেলপুরে রেলগেটের উঁচু-নিচুতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা

বগুড়ার আদমদীঘিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু-১, নারীসহ আহত-৫

নওগাঁয় চোলাই মদের আস্তানায় অভিযানে ২ ভাই গ্রেফতার

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: ইশরাক হোসেন

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু,