ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৮:০৩ পিএম

নওগাঁয় চোলাই মদের আস্তানায় অভিযানে ২ ভাই গ্রেফতার

নওগাঁয় চোলাই মদের আস্তানায় অভিযানে ২ ভাই গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় চোলাই মদের আস্তানায় অভিযান চালিয়ে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার দিবর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মিলন হেমব্রম(২৭) ও প্রদীপ হেমব্রম(২৩)। তারা দিবর গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়। নওগাঁর পুলিশ সুপারের নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে চালানো এ অভিযানে বিভিন্ন স্থান থেকে ৫০০ লিটারের বেশি চোলাই মদ এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়।

আরও পড়ুন

একইসাথে মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে মিলন হেমব্রম ও প্রদীপ হেমব্রম নামে দুই ভাইকে গ্রেফতার করা হয়। পরে ঘটনাস্থলেই জব্দ করা উপকরণ ধ্বংস করা হয়। এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘিতে সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু-১, নারীসহ আহত-৫

নওগাঁয় চোলাই মদের আস্তানায় অভিযানে ২ ভাই গ্রেফতার

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি: ইশরাক হোসেন

বগুড়ার আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

জাতীয় বার্ন ইনস্টিটিউটে ই-টিকিটিং সিস্টেম চালু,

কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী