ভিডিও শনিবার, ০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৬ ০৭:২৩ পিএম

গাইবান্ধার সাঘাটার একটি গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধই এখন জনদুর্ভোগের কারণ

গাইবান্ধার সাঘাটার একটি গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধই এখন জনদুর্ভোগের কারণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার খামারপবনতাইড় গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখন স্থানীয় মানুষের আশীর্বাদের চেয়ে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুইপাশে পাকা সড়ক থাকলেও মাঝখানে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উঁচু বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি অতিক্রমের জন্য কোনো ঢালু পাকা সংযোগপথ না থাকায় প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয়রা।

জানা যায়, বাঁধের উভয় পাশে পাকা সড়ক নির্মাণ করা হলেও বাঁধের অংশটি কাঁচা ও অত্যন্ত খাড়া। ফলে রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। যাত্রীদের নামিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঠেলাঠেলি করে যানবাহন বাঁধ পার করতে হয়। বর্ষাকালে কাদা ও পিচ্ছিল পরিবেশ সৃষ্টি হলে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শিক্ষার্থী, শিক্ষক, রোগী, কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীরা এই পথে চলাচল করেন। বাঁধের দুই পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি কলেজ, সরকারি হাসপাতাল, দু’টি গুরুত্বপূর্ণ বাজার এবং বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস। জরুরি রোগী পরিবহণ কিংবা শিক্ষার্থীদের সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতেও প্রায়ই সমস্যা দেখা দেয়।

খামারপবনতাইড় গ্রামের বাসিন্দারা আজাদুল, শফিকুল মাষ্টার, হাবিজারসহ অনেকেই জানান, বহু বছর এ সমস্যা থাকলেও স্থায়ী সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনো বাঁধের অংশটি নিচু করে ঢালুভাবে পাকা করা হয়নি।

আরও পড়ুন

অপরদিকে পবনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পালপাড়া ও মশিয়াল পাড়া রাস্তার অবস্থা আরও করুণ, এখানে বাঁধের উভয় পাশের রাস্তা কাঁচা বৃষ্টির পানির তোরে বাঁধের অংশ ধসে রাস্তায় গভীর খাদের সৃষ্টি হয়ে যান চলাচল কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

এব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে এর সঠিক উত্তর পাওয়া যায়নি। তবে সাঘাটা উপজেলা প্রকৌশলী (এলজিইডি) নয়ন রায় বলেন, আগামী অর্থবছর বরাদ্দ এলে সড়কের উন্নয়ন কাজ শুরু করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সাঘাটার একটি গ্রামের বন্যানিয়ন্ত্রণ বাঁধই এখন জনদুর্ভোগের কারণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোলে গৃহবধূর আত্মহত্যা

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের কর্মকর্তারা: মাহদী আমিন

গাইবান্ধার মহিমাগঞ্জে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে : কৃষিমন্ত্রী