চাপের মুখে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে এলো ফিফা
স্পোর্টস ডেস্ক : ফুটবল সংস্থাগুলোর বিরোধিতা, বিশ্বকাপ বয়কটের হুমকি ও সাবেক ফুটবলারদের তীব্র সমালোচনার মুখে ফিফার টুর্নামেন্টগুলোর অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে ফিফা। ফিফা সভাপতি জানান, এটি পরিস্কার যে এই প্রজেক্ট ‘বিভক্তি তৈরি করেছে’ তাই এটি এখন আর মূল উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘ফলে এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।’
ইনফান্তিনো ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ৪ কোটি ডলার (প্রায় ৩ কোটি পাউন্ড) দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। বিনিময়ে পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফা’র বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনায় সমর্থন চেয়েছিলেন তিনি। গত বৃহস্পতিবার ফিফা’র পরিকল্পনার বিরোধিতা করে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফার ৫৫টি সদস্য দেশ একযোগে বিবৃতি দেয়। হুমকি দেয় বিশ্বকাপ বয়কটেরও। পরিকল্পনার বিপক্ষে অবস্থান নিয়েছে কনক্যাকাফ ও এশিয়ান ফুটবল (এএফসি) কনফেডারেশনও।
ফিফা’র প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) কেভিন লামুর দাবি করেন, এই প্রকল্পের বিষয়ে ফিফা’র নিজস্ব প্রশাসনকেও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল। এদিকে ফিফা’র বৈশ্বিক কৌশল ও সুশাসনবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো এ ইস্যুতে পদত্যাগ করেছেন। পদত্যাগের সময় তিনি এই পরিকল্পাকে ‘ফুটবলের জন্য একটি খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে বলেন, এটি ‘ফুটবলের ভবিষ্যৎ বন্ধক রাখার’ শামিল।
আরও পড়ুন৫৬ বছর বয়সী ইনফান্তিনো আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে টানা চতুর্থ মেয়াদে সভাপতি পদে পুনর্নির্বাচনের চেষ্টা করছেন। এমন সময় এই বিতর্ক তাকে বড় চাপের মুখে ফেলেছে। পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, এখন তিনি ফুটবলের ‘যৌথ স্বার্থের চেতনায়’ সব পক্ষকে আবার এক টেবিলে নিয়ে আসতে চান।
মন্তব্য করুন


_medium_1785497421.jpg)






