২০২৭ ওয়ানডে বিশ্বকাপ : খেলা হবে তিন দেশের ১২ ভেন্যুতে
স্পোর্টস ডেস্ক : দীর্ঘ দুই যুগ পর আবারও আফ্রিকান মহাদেশে বসতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ‘ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ’। ২০২৭ সালের এই আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ তিন দেশ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপের ১২টি ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এবারের থিম হচ্ছে ‘থ্রি নেশনস, ওয়ান হার্টবিট’, যার মূল বার্তা আফ্রিকার ঐক্য, বৈচিত্র্য ও মানবিক দর্শন।
ঘোষিত ভেন্যু অনুযায়ী, বিশ্বকাপের ৫৪ ম্যাচের বেশির ভাগ খেলাই হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে। সেগুলো হল- জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবেখা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল এবং ব্লুয়েমফন্টেইন।

ছবি: সংগৃহীত।
আরও পড়ুনজিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ৭ থেকে ১০টি ম্যাচ। হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের পাশাপাশি নতুন নির্মিত ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামও থাকবে ভেন্যুর তালিকায়। এদিকে নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে হবে অন্তত তিনটি ম্যাচ।
বিশ্বকাপের ব্র্যান্ড পরিচয়ের মূল প্রতীক হিসেবে রাখা হয়েছে ঐতিহ্যবাহী আফ্রিকান বোনা গোলাকার ঝুড়িকে। আয়োজকদের ভাষ্য, এটি ঐক্য, আতিথেয়তা ও অংশগ্রহণের প্রতীক। সেই ভাবনা থেকেই এসেছে ‘মেইক দ্য সার্কল বিগার’ অর্থাৎ ক্রিকেটের এই উদযাপনে আরও বেশি মানুষকে যুক্ত করার বার্তা।
মন্তব্য করুন






_medium_1785404525.jpg)
_medium_1785496392.jpg)

