ঠাকুরগাঁওয়ের হরিপুরে লোকালয়ে ঘুরছে বানর
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা সদরে থানা মোড়ে বটগাছের ডালে দুইদিন ধরে একটি বানর অবস্থান করছে। কেউ খাবার দিলেই ডাল থেকে নেমে এসে মানুষের দেওয়া খাবার খাচ্ছে। লোকালয়ে বানর চলে আসায় তা দেখতে ছোট ছোট ছেলে-মেয়েরাসহ সববয়সীর মানুষ ভিড় করছে সেখানে।
বানরের আনাগোনায় বড়দের মাঝে আতঙ্ক দেখা দিলেও শিশুদের মধ্যে কৌতুহল ও আনন্দের সৃষ্টি হয়। বন ও গাছপালা কমে যাওয়া, অপরিকল্পিত নগরায়ন এবং বন্য পরিবেশে পর্যাপ্ত খাবারের অভাব দেখা দেওয়ায় বানরগুলো লোকালয়ে চলে আসে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুনলোকালয়ে এসে বানরগুলো অনেক সময় বাড়ির ছাদে উঠছে। আবার রান্নাঘরের খাবার নিয়ে যাচ্ছে। বানরটি একেক সময় একেক এলাকায় অবস্থান করছে।
মন্তব্য করুন







