রংপুরের তারাগঞ্জে পথ হারানো দুই শিশুকে ফিরিয়ে দিল পুলিশ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: অবশেষে পথ হারিয়ে তারাগঞ্জে আসা দুই শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, গতকাল বৃহস্পতিবার উপজেলার ইকরচালি বাসস্ট্যান্ডে অভিভাবকহীন অবস্থায় ৮ বছরের মেয়ে জাহেদা তার এক বছর বয়সী ছোট বোন রাবেয়াকে নিয়ে বিকেলে ঘোরাঘুরি করছিলো। পরে স্থানীয়রা তাদের থানায় নিয়ে পুলিশে হস্তান্তর করেন।
এসময় জাহেদাকে জিজ্ঞাসা করলে সে জানায় তাদের বাড়ি দিনাজপুরের বারোমাইল এলাকার কান্তজির মন্দির এলাকায়। বাবার নাম গফুর মিয়া ও মায়ের নাম সেলিনা। পরে ওই এলাকার জনপ্রতিনিধি ও থানার এসআই’র মাধ্যমে খোঁজ-খবর নিলেও শনাক্ত করতে পারেনি পুলিশ।
পরবর্তীতে জাহেদা জানায়, বারোমাইল এলাকায় নিয়ে গেলে সে নিজের বাড়ি চিনতে পারবে। বিষয়টি রংপুরের পুলিশ সুপারকে জানানোর পর তার অনুমতিক্রমে তিনি সঙ্গীয় ফোর্স ও দুই শিশুকে নিয়ে দিনাজপুরের কাহারোল থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন।
আরও পড়ুনগভীর রাতে কাহারোল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল কুমার বর্মনসহ সঙ্গীয় ফোর্স ও স্থানীয় লোকজন নিয়ে সারারাত খুঁজেও তাদের বাড়ির সন্ধান করতে পারেনি। অবশেষে আজ শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০ টার দিকে পরিবারের সন্ধান মিললে মায়ের কোলে তাদের ফিরিয়ে দেয়া হয়।
মন্তব্য করুন







