ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকসহ গ্রেফতার ১
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে পুলিশ ১৫পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত সিরাজুল ইসলামের (৩৮) বিরুদ্ধে থানায় মাদক আইনে আজ শুক্রবার (৩১ জুলাই) মামলা দায়ের করা হয়েছে। সে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যার আগে উপজেলার কাঁঠালডাঙ্গী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আরও পড়ুনথানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আসামিকে আজ শুক্রবার (৩১ জুলাই) ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন







