বগুড়ার শেরপুরে কোচের ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : ঢাকা বগুড়া মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী কোচের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি শেরুয়া বটতলা এলাকার মৃত মহিম আকন্দের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের হাওয়াখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানিয় সূত্রে জানা যায়, শাজাহান আলী রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা গামী একটি অজ্ঞাত যাত্রীবাহী কোচ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আরও পড়ুনএ বিষয়ে হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আইয়ুব আলী জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন







