ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০৯:৩৯ পিএম

আরাকান আর্মির হাতে আটক ২৭ বাংলাদেশি শনাক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশি জেলেদের দেশে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। আরাকান আর্মির হাতে আটক বা মিয়ানমারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ২৭ জন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।

তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

 

বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

 

প্রতিমন্ত্রী বলেন, বিজিবি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশি জেলেদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, সম্প্রতি ভারতের চেন্নাইয়ে আটকে পড়া বগুড়ার কয়েকজন বাংলাদেশিকে সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

আরও পড়ুন

বিদেশের যেকোনো দেশে বাংলাদেশি নাগরিক বিপদে পড়লে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

 

ভিসা আবেদন প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, খুব শিগগিরই ভিসা আবেদনের ক্ষেত্রে ‘কী করা যাবে এবং কী করা যাবে না’-এ-সংক্রান্ত একটি নির্দেশিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।

 

তিনি বাংলাদেশিদের উদ্দেশে বলেন, বিদেশে যাওয়ার আগে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজবে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানান তিনি। তার ভাষ্য, মানুষের সচেতনতা বাড়লে বৈধভাবে বিদেশে কর্মসংস্থানের সুযোগ নিতে আগ্রহীরা প্রতারণার শিকার হবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাকান আর্মির হাতে আটক ২৭ বাংলাদেশি শনাক্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়ায় জুলাই দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে `আমরা জুলাই যোদ্ধা' স্মরণসভা

১০০ মিলিয়ন অতিক্রম করলো ধ্রুব গুহের ‘যে পাখি ঘর বোঝে না’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক

নেশার টাকা না পেয়ে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

নড়াইলে খাদে উল্টে গেল নসিমন, প্রাণ গেল চালকের