ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১০:২৭ পিএম

বগুড়ায় সুদের টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ায় সুদের টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের মালগ্রাম ডাবতলা এলাকায় মো. জয়নাল (৫০) নামে এক কাপড় ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে তিনি পোকা মারার বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন। সুদের টাকা পরিশোধ করতে না পেরে হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কাপড় ব্যবসায়ী জয়নাল মালগ্রামে ডাবতলা এলাকায় নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। আত্মহননকারী জয়নাল মালগ্রাম ডাবতলা এলাকার মৃত আফছার আলীর ছেলে।

স্বজনরা আরো জানান, কাপড় ব্যবসায়ী জয়নাল সোবাহান নামে এক ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এজন্য প্রতিমাসে তাকে সুদ হিসাবে ৩০ হাজার টাকা দিতে হতো। কিন্ত গত মাসে তিনি সুদের টাকা দিতে পারেননি। এজন্য তিনি অপমানিত হন। এতে হতাশা থেকে তিনি আত্মহত্যা করেন।

আরও পড়ুন

তদন্তকারী কর্মকর্তা স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম বলেন, শুধু সোবাহান নয়, বিভিন্ন জনের কাছ থেকে তিনি ঋণ নিয়ে শোধ করতে পারছিলেন না। তাই তিনি হতাশায় ভুগছিলেন। হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বগুড়া সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসাপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। সেইসাথে এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাাহারে আইসক্রিম কারখানায় অভিযান ১০ হাজার টাকা জরিমানাসহ ফ্যাক্টারী সিলগালা 

নওগাঁয় লাগামহীন চিনিগুড়া চালের বাজার কেজি ২০০ টাকা ছাড়িয়েছে

স্কুল ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ ভোটে প্রার্থী বাবা, ভর্তি বাতিল শিশুর

বগুড়ায় সুদের টাকা শোধ করতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

নওগাঁয় ফিলিং স্টেশনের ১০ হাজার টাকা জরিমানা

পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফের দায়িত্ব গ্রহণ