ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০৬:২৭ পিএম

বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি গড়তে কাজ করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বিয়োন্ড উইথ বোয়িং অনুষ্ঠানে

স্টাফ রিপোর্টার, ঢাকা অফিস: বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার পাশাপাশি বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি গড়ে তোলার পরিকল্পনা সরকার হাতে নিয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

গতকাল বুধবার দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বিয়োন্ড উইথ বোয়িং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, ‘আমরা এভিয়েশন খাত নিয়ে একটি মাস্টার প্ল্যান প্রস্তুত করছি। ভবিষ্যতে এই সেক্টরের উন্নয়নের জন্য বগুড়ায় একটি পাইলট ট্রেনিং একাডেমি গড়ে তোলার জন্য পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।’ তিনি আরও বলেন, ‘ইউএস-বাংলাকে আমার অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি যে তারা এই ব্যবসায় ২১ বছর অতিবাহিত করেছেন। ইউএস-বাংলা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রুটে সুনামের সাথে দেশের প্রথম সারির এয়ারলাইন্স হিসেবে নিরাপত্তা ও মানসম্মত সেবার মাধ্যমে সেবা পরিচালনা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে রিজিওনাল এভিয়েশন হাব করার জন্য কাজ করে যাচ্ছে। এজন্য আমরা একসাথে কাজ করে যাচ্ছি।’

প্রতিমন্ত্রী বলেন, হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রতি বছর ২৪ মিলিয়ন যাত্রী সেবা দিতে সক্ষম হবে। তবে ইউএস-বাংলার বহরে ২১ বোয়িং যুক্ত হওয়ায় এভিয়েশন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ইউএস বাংলা এবং বিমানের বহর বহিঃবিশ্বকে সংযুক্ত করবে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

অনুষ্ঠানে ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দেশের আন্তর্জাতিক আকাশপথের বাজারে এখনও প্রায় ৭০ শতাংশ যাত্রী বিদেশি এয়ারলাইন্স বহন করছে। নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশে রাখা সম্ভব হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদের হুইপ মিয়া মো. নুরদ্দিন অপু, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট মি. পল রিগিহ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, কূটনীতিক, ভ্রমণ ও পর্যটন খাতের নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী

আজ থেকে আমি আর কোনো কথা বলব না: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার,,বাবা ও মেয়ে আটক

বগুড়ায় পাইলট ট্রেনিং একাডেমি গড়তে কাজ করছে সরকার: বিমান প্রতিমন্ত্রী

তথ্য পাওয়ার অধিকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, ১২ আগস্ট সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের অবস্থান

ক্যাশলেস লেনদেনের প্রসারে ব্র্যাক ইউনিভার্সিটিতে ব্র্যাক ব্যাংকের ‘বাংলা কিউআর’ চালু