ধামরাইয়ের পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতির প্রায় ১০ কোটি টাকা
ঢাকার ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এতে দুই শ্রমিক আহত হয়েছেন এবং প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ধামরাই ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। সিনিয়র স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে সম্পূর্ণভাবে নির্বাপণ করে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করা হবে।
আরও পড়ুনঅগ্নিকাণ্ডে আহত হয়েছেন কারখানার দুই শ্রমিক—মো. মানিক মিয়া (৩৫) ও মো. সিয়াম (২৬)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রাথমিকভাবে প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হবে। একই সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার কারণে প্রায় ১০ কোটি টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1785407674.jpg)
_medium_1785404514.jpg)
_medium_1785403886.jpg)
_medium_1785403142.jpg)
_medium_1785402844.jpg)


