ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১২:০৬ পিএম

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর, ছবি: সংগৃহীত।

তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি নিয়োগপ্রাপ্তদের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন। কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্ত আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই শারীরিক প্রতিবন্ধী। জন্ম থেকেই দুই হাত না থাকা নীলা খাতুন পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আয়শা আক্তারও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। দুই হাত না থাকায় তিনি মুখ দিয়ে নিয়োগপত্র গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তিন প্রতিবন্ধী ব্যক্তিকে চাকরি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

 ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

রাতভর ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আজ ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত