ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ০৪:১২ পিএম

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

 দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮৩৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া  দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩৫ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরো ৮৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই ২ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গে আরো এক শিশুর প্রাণহানি হয়েছে।

সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮৩৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে হামের উপসর্গে ৭৩৯ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ২৭ হাজার ৪১০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৮৭৪ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ১০ হাজার ১৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৬ হাজার ৫৩ জন ছাড়পত্র পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫

আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু ফিফা’র

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর

মানবপাচারের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী