ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১১:১১ এএম

ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি

 ছুটি কাটিয়ে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ব্যস্ততা শেষে পরিবারের সঙ্গে কয়েক দিনের ছুটি কাটিয়ে আবারও ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। বুধবার (২৯ জুলাই) দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। 

বিশ্বকাপের পর মানসিক ও শারীরিকভাবে সতেজ হওয়ার জন্য নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন মেসি। বিরতি শেষে দলে ফেরায় স্বস্তি ফিরেছে ইন্টার মায়ামি শিবিরেও।

মেসির ফেরার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। ক্লাবটির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুশীলন মাঠে খেলোয়াড়দের প্রবেশের কয়েকটি ছবি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা ছিল, “আজ আগমনগুলো যেন একটু ভিন্ন অনুভূতি নিয়ে এলো।”

প্রকাশিত ছবিতে এক হাতে প্রিয় মাতে পানীয়, অন্য হাতে সোনালি রঙের থার্মোস এবং কাঁধে বুটের ব্যাগ নিয়ে চিরচেনা স্বাভাবিক ভঙ্গিতে দেখা যায় মেসিকে। পরে ক্লাবটি একটি ভিডিওও প্রকাশ করে, যেখানে সতীর্থদের নেতৃত্ব দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারীকে শুভেচ্ছা জানাতে দেখা যায় তাকে।

আরও পড়ুন

নতুন মৌসুমে ইতোমধ্যে দারুণ শুরু করেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম দুই ম্যাচে শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে হারিয়েছে দলটি। আগামী শনিবার লিগের শেষ ষোলোর ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বাস ক্রু। তবে ওই ম্যাচে মেসিকে খেলানোর সম্ভাবনা কম।  

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৫ আগস্ট লিগস কাপে অ্যাথলেটিকো সান লুইসের বিপক্ষে ম্যাচেই মাঠে ফিরতে পারেন লিওনেল মেসি।  

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা 

বিশ্বকাপ ফাইনালে চার খেলোয়াড় ও এক কর্মকর্তা দোষী সাব্যস্ত

ফাঁসির আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা : আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর