ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১২:৩৬ এএম

পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট: আদেশ ৬ আগস্ট

ছবি : সংগৃহীত, পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট: আদেশ ৬ আগস্ট

পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে করা রিটের ওপর আগামী ৬ আগস্ট আদেশ দেবেন হাইকোর্ট। বুধবার শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী ইলিয়াসুর রহমানের করা রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আবেদনে বলা হয়, ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়ন হলে আইনের সমতা ও ন্যায়বিচার নিশ্চিত হবে এবং বিদ্যমান ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’-এর সম্ভাব্য অপব্যবহারের কারণে পুরুষদের হয়রানির ঝুঁকি কমবে।

রিটে আরও বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন’ ও ‘যৌতুক আইন’-এর অপব্যবহারের মাধ্যমে পুরুষদের হয়রানি থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন

এ ছাড়া, পুরুষদের অপ্রয়োজনীয় হয়রানি থেকে সুরক্ষা নিশ্চিত করতে ‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ প্রণয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল জারির আবেদন করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট: আদেশ ৬ আগস্ট

শেষ হলো বাংলাদেশ সেনাবাহিনীর টাইগার লাইটনিং মহড়া

রাজধানীতে বিদেশি পিস্তলসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য আটক

বগুড়ার ধুনট থানার ওসি সেজে মুঠোফোনে শিক্ষককে গ্রেফতারের হুমকি

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক ভেঙে মরণ ফাঁদ

বগুড়ার সোনাতলায় পৌর এলাকার সড়কে স্থাপন করা হচ্ছে ইউনিব্লক, ব্যয় হবে ৮৩ লাখ টাকা