ভিডিও বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ জুলাই, ২০২৬ ১২:৫৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা 

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা  , ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্ট এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ জুবায়ের (৩৪) নামে কথিত সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) এর এক সদস্য নিহত হয়েছেন। নিহত জুবায়ের ওই ক্যাম্পের এইচ/২৯ ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/২৯ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। 

ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত এপিবিএন জানিয়েছে, জুবায়ের নিজ বসতঘর থেকে মসজিদের দিকে যাওয়ার সময় প্রতিবেশী ইব্রাহিমের ঘরের সামনে পৌঁছালে একদল অজ্ঞাত সন্ত্রাসী তাকে লক্ষ্য করে প্রায় পাঁচ রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এপিবিএনের তথ্য মতে, রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা ও আরএসও এর অভ্যন্তরীণ বিরোধ ও দ্বন্দ্বে বেশ কিছুদিন ধরেই ক্যাম্প এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। সেই জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

এই ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনি ব্যবস্থা এবং বিস্তারিত তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছেন ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে আরসা সদস্যকে গুলি করে হত্যা 

বিশ্বকাপ ফাইনালে চার খেলোয়াড় ও এক কর্মকর্তা দোষী সাব্যস্ত

ফাঁসির আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা : আইনমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু প্রধানমন্ত্রীর