ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০৭:৩৭ পিএম

বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে

বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় ১০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বহুতল ভবন নির্মাণের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব মাধ্যমিক বিদ্যালয়ে নতুন বহুতল ভবন নির্মাণ কাজ হবে সে গুলো হলো, আদমদীঘি উপজেলার সান্তাহার হাউজিং এস্টেট পৌর বালিকা উচ্চবিদ্যালয়ে নতুন ৪ তলা ভবন, ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ে ৬ তলা, কুসুম্বী নিম্ন মাধ্যমিক উচ্চবিদ্যালয়ে ৪ তলা, উথরাইল উচ্চবিদ্যালয়ে নতুন ৪ তলা ভবন, কুন্দগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ে নতুন ৪ তলা, কড়ই মো: কাবেল উচ্চবিদ্যালয়ে ৪ তলা, দুপচাঁচিয়া উপজেলার ডিমশহর উচ্চবিদ্যালয়ে নতুন ৪ তলা ভবন, দুপচাঁচিয়া সদর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ৬ তলা ভবন, চামরুল আজিম উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের ৪ তলা ভবন এবং গোবিন্দপুর উচ্চবিদ্যায়ের নতুন ৪ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ করা হবে।

এসব শিক্ষা প্রতিষ্ঠানে নতুর ভবন নির্মাণ কাজ সম্পন্ন হলে শিক্ষার মান উন্নয়ন হবে বলে এলাকাবাসীর অভিমত। বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, দেশের উন্নয়ন করতে হলে শিক্ষা ব্যবস্থাকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। তাই প্রধানমন্ত্রী তারেক রহমান জনসাধারণের চাহিদাকে প্রাধান্য দিয়েছেন।

আরও পড়ুন

তিনি উন্নয়নমুলক কার্যক্রমের অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান মেরামত, সংস্কার ও নতুন ভবন নির্মাণ কাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। সেই আলোকে বগুড়া-৩ আসনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার আদমদীঘি ও দুপচাঁচিয়ায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল ভবন নির্মাণ হচ্ছে

অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেত্রী মুক্তি

শিক্ষার্থীদের ওপর কেন অস্ত্র ব্যবহার করা হলো, মোদি-শাহকে জবাব দিতে হবে: প্রিয়াঙ্কা গান্ধী

জমে উঠেছে রুহানী সালসাবিলের উপস্থাপনায় ‘ক্যাচ দ্য স্টার’

কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১