কিশোরগঞ্জের মিঠামইনে পুকুরের পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এই বেদনাদায়ক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রিফাত মিয়া (৪) ও তার ছোট বোন সাফা আক্তার (২)। তারা ওই গ্রামের রুবেল মিয়ার সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল রিফাত ও সাফা। খেলার একপর্যায়ে ছোট বোন সাফা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে বড় ভাই রিফাতও পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুনপরবর্তীতে পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে দুই শিশুকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল।
আপন দুই সন্তানের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো খলাপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1785324929.jpg)







