সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে বিপাকে বগুড়ার পথচারীরা
শহর প্রতিনিধি (বগুড়া): বগুড়া মহানগরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন পথচারীরা। শ্রাবণের তেরো দিনে সারাদিন ছিল সূর্যের খরতাপ। বিকেল থেকে ভ্যাপসা গরমে চারদিকে যখন পথচারীর প্রাণ ওষ্ঠাগত ঠিক সেসময় হঠাৎই পুবের আকাশ ধেয়ে নেমে আসে বৃষ্টি।
বৃষ্টিতে শরীর না ভেজানোর জন্য মহানগরে কর্মব্যস্ত মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। অফিস আদালত শেষে ঘরে ফিরছিলেন কর্মজীবি মানুষ। অনেকে আবার আটকে পরেন কেনাকাটা করতে এসে। বড় মসজিদ লেন, নিউ মার্কেটের গেট, চাঁদনি বাজার সড়ক, কাঁঠালতলা মোড়, সাতামাথা চত্বর, কাজী নজরুল ইসলাম সড়ক, সপ্তপদী মার্কেটের সামনের সড়ক, বীরশ্রেষ্ঠ স্কয়ার, জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় হঠাৎই জনশূন্য হয়ে পড়ে। সড়কের পথচারীরা আশ্রয় নেন আশপাশের দোকান, মার্কেটের ভেতরে।
আরও পড়ুনসপ্তপদী মার্কেটের ভেতরে বৃষ্টিতে আটকে পড়া বগুড়া শহরে কেনাকাটায় আসা অনেক শিশু সহ নারী-পুরুষকে গাদাগাদি করে আশ্রয় নিতে দেখা যায়। এছাড়াও চাঁদনীবাজার সড়কে ফতেহ আলী বাজার, রাজা বাজার এবং রেলওয়ের ওপরে কাঁচা বাজার, মাছ, মাংস কিনতে আসা নগরবাসীও পড়েন বিপাকে।
মন্তব্য করুন







