ভিডিও বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ জুলাই, ২০২৬ ০১:৪৫ পিএম

ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না : গোলাম পরওয়ার

ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না : গোলাম পরওয়ার , ছবি: সংগৃহীত।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না, চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি আমরা। আজ বুধবার (২৯ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আওয়ামী লীগের রাজনীতি আইন দ্বারা নিষিদ্ধ থাকায় দলের সঙ্গে থাকা অবস্থায় তাদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। তিনি বলেন, রাজনৈতিকভাবে যাদের জনপ্রতিনিধিদের জায়গায় বসানো হয়েছে, তাদের সেই পদের জন্য নির্বাচনে অংশগ্রহনে অযোগ্য বলে ঘোষণা করতে হবে।

আরও পড়ুন

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ইসির যে সিদ্ধান্ত তা বাতিলের দাবি জানিয়েছি। ইসি তা আমলে নিয়ে আলোচনার কথা বলেছে। তিনি বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জানিয়েছি। জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে দায়িত্ব পালন করেছেন উনি, তাকে ইসিতে নিয়োগ দিলে নির্বাচন নিরপেক্ষ হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসি স্বাধীনভাবে দয়িত্ব পালন করতে পারছে না : গোলাম পরওয়ার

ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ শুল্কারোপের পথে ট্রাম্প প্রশাসন

শরীরে কোচের ট্যাটু আঁকিয়ে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

ইরাকে ইরানপন্থী গোষ্ঠীর ওপর যুক্তরাষ্ট্র-সৌদি আরবের যৌথ হামলা

সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয় : হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত

বগুড়ার গাবতলীতে একই লাইনে দুই ট্রেন, আহত ৪