ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ১০:৫১ এএম

আজ বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আজ বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি , ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে দুপুর ১২টায় তিনি বঙ্গভবনে পৌঁছাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

আরও পড়ুন

দায়িত্ব গ্রহণের পর রোববার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। পরে সেখান থেকে ফিরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বঙ্গভবনে প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬ আসামির হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩