ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০১:৪৯ এএম

তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

ছবি : সংগৃহীত, তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

রাজধানীর খিলক্ষেতের এক নারীকে তান্ত্রিকের নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় তিন সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত শুক্রবার কুমিল্লা ও নোয়াখালী থেকে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন অহিদ মিয়া ওরফে কুয়েত (২৪), মাহে আলম (২৭) ও হাসান আলী (২০)। তাদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই জানিয়েছে, চক্রটি ভারতীয় সিম ও গুগল পে ব্যবহার করে ভারত থেকেও অর্থ সংগ্রহ করত।

সোমবার রাজধানীর কল্যাণপুরে সংবাদ সম্মেলনে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার মো. ফজলে এলাহী জানান, স্বামীর পরকীয়া সম্পর্ক ভাঙার আশায় এক নারী ফেসবুকে ‘রহমত আলী কবিরাজ’ নামে একটি আইডির সঙ্গে যোগাযোগ করেন। বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে ২১ হাজার টাকা নেওয়ার পর ইমু ভিডিও কলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও রসালো মিষ্টি ব্যবহার করতে বলা হয়। এতে তার হাতে গুরুতর রাসায়নিক ক্ষত সৃষ্টি হয়। পরে ক্ষত সারানোর আশ্বাস দিয়ে আরও টাকা আদায় করা হয়। এ ঘটনায় গত ২১ জুন খিলক্ষেত থানায় মামলা হলে তদন্তে নেমে চক্রটিকে গ্রেপ্তার করে পিবিআই।

তদন্তে জানা গেছে, চক্রটি ভুয়া ফেসবুক আইডি ও ইমু অ্যাকাউন্ট ব্যবহার করে নারীদের সঙ্গে যোগাযোগ করত। পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা সমাধানের নামে রাসায়নিক ব্যবহার করিয়ে শরীরে ক্ষত সৃষ্টি করে পরে ‘জ্বীনের মাধ্যমে’ তা সারিয়ে দেওয়ার কথা বলে ভয় দেখিয়ে টাকা আদায় করত। অর্থ নেওয়ার পর তারা ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত।

আরও পড়ুন

পিবিআই জানায়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গত কয়েক মাসে একই ধরনের রাসায়নিক ক্ষত নিয়ে অন্তত ২০০ জন চিকিৎসা নিয়েছেন। এছাড়া চক্রটি ভারতে ভুয়া ফেসবুক পেজ ও ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে গুগল পের মাধ্যমে অর্থ নিয়ে হুন্ডির মাধ্যমে বাংলাদেশে আনত এবং প্রচারণার জন্য নিয়মিত ফেসবুক পেজ বুস্ট করত।

পিবিআই বলেছে, প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিশ্বাস, কুসংস্কার ও মানুষের আবেগকে পুঁজি করে প্রতারণাকারীদের বিরুদ্ধে সংস্থাটি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তান্ত্রিক সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

একরামুল হত্যা মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ সেনা হেফাজতে

এভাবে চললে সবার আগে বাংলাদেশ হবে না, সবার আগে হবে বিএনপি: আখতার

সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

বিশ্বকাপ নিয়ে সমালোচনার জবাব দিলেন ইনফান্তিনো

৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর