ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ‘ভালো সম্ভাবনা’ দেখছেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : টানা তিন দিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা বন্ধ থাকায় সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে ‘গভীর আলোচনা’ চলছে এবং একটি চুক্তির ‘উজ্জ্বল সম্ভাবনা’ রয়েছে। তবে ইরান ট্রাম্পের এই দাবি সরাসরি নাকচ করে যুক্তরাষ্ট্রকে ‘মাফিয়া চক্রের’ সঙ্গে তুলনা করেছে।
সোমবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, মধ্যস্থতাকারীদের অনুরোধে কূটনীতির সুযোগ দিতে হামলা স্থগিত রাখা হয়েছে। তবে এই উদ্যোগ ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক পদক্ষেপ নেবে বলেও সতর্ক করেন তিনি। একই সঙ্গে অস্ত্রের ঘাটতির গুঞ্জন উড়িয়ে দিয়ে পর্যাপ্ত গোলাবারুদ মজুত থাকার দাবি করেন।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে কিছু বার্তা আদান-প্রদান হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। তিনি বলেন, ওয়াশিংটনের বর্তমান নীতি চলতে থাকলে বাস্তবসম্মত কোনো সমাধানের সম্ভাবনা নেই।
আরও পড়ুনএদিকে সংঘাত সাময়িকভাবে থেমে থাকলেও আঞ্চলিক উত্তেজনা কমেনি। সোমবার ইরাক থেকে সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলার পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও সৌদিতে হামলার দাবি করেছে। একই সময়ে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও ইরান ও ওমানের মধ্যে আলোচনা চলছে।
তবে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আপাতত বন্ধ থাকায় বিশ্ববাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলারে নেমে এসেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক


_medium_1785165065.jpg)





