ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৭ জুলাই, ২০২৬ ০৩:৪৭ পিএম

এবার পর্দায় ক্রিস্টিয়ানো রোনালদো

এবার পর্দায় ক্রিস্টিয়ানো রোনালদো, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠের পর এবার নতুন মিশনে নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যার জন্য জয় করতে হবে দর্শকদের হৃদয়। কারণ, প্রথমবারের মতো অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন সিআরসেভেন।

এএস-এর বরাতে ইডম্যান বিজ জানিয়েছে, ৪১ বছর বয়সী রোনালদো আসন্ন ফুটবলভিত্তিক ড্রামা সিরিজ ডে ওয়ান্সে একদিকে অভিনেতা, অন্যদিকে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করবেন। এটি হবে পেশাদার ফুটবল খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি রোনালদোর অভিনয়ে প্রথম আনুষ্ঠানিক অভিষেক। সিরিজটিতে ফুটবল এজেন্ট স্ট্যানলি ডালটনের কাল্পনিক গল্প তুলে ধরা হবে। চরিত্রটিতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেতা ডেমিয়ান লুইস।

সিরিজে দর্শকরা দেখতে পাবেন ফুটবল বিশ্বের পর্দার আড়ালের নানা ঘটনা, খেলোয়াড়দের দলবদল, চুক্তি আলোচনা, সম্পর্কের টানাপোড়েন এবং এজেন্টদের ওপর থাকা তীব্র চাপ। নাটকীয়তার পাশাপাশি থাকবে হাস্যরসও। 

আরও পড়ুন

ইংল্যান্ডে ইতোমধ্যেই সিরিজটির শুটিং শুরু হয়েছে। এরই মধ্যে বারনেট স্টেডিয়ামে বেশ কয়েকটি দৃশ্য ধারণ করা হয়েছে। সিরিজটিতে অতিথি চরিত্রে দেখা যেতে পারে আরেক ফুটবল কিংবদন্তি, সাবেক আর্সেনাল ও ফ্রান্স তারকা থিয়েরি অঁরিকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পর্দায় ক্রিস্টিয়ানো রোনালদো

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইরান যুদ্ধে সেনা নিহতের তথ্য গোপনের অভিযোগ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অস্ত্র-গুলি ও ভারতীয় মুদ্রা উদ্ধার

যে আট টুথপেস্টে মেলেনি কোনো মাইক্রোপ্লাস্টিক

নিয়ন্ত্রণ বজায় রাখতে হরমুজে ৬টি জাহাজ থামাল ইরান

ইন্ডিয়ান আইডলের ট্রফি জিতলেন উড়িষ্যার জ্যোতির্ময়ী