ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৩:০৫ পিএম

মাঠে নেমেই নিষিদ্ধ হলেন নেইমার

মাঠে নেমেই নিষিদ্ধ হলেন নেইমার , ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ব্যর্থতা পেছনে ফেলে মাঠে ফিরেছেন নেইমার। প্রথম ম্যাচেই ঝলক দেখিয়ে সান্তোসের হয়ে করেন জোড়া গোল। তবে এরপরই তিনি পেলেন দুঃসংবাদ, হলেন নিষিদ্ধ।

প্রথমার্ধে খেলায় দাপট দেখাতে না পারলেও বিরতির আগেই সান্তোসকে এগিয়ে দেন নেইমার। সতীর্থ বারিয়ালের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তিনি গোলটি করেন। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় শাপকোয়েন্স। ২ গোল করে ম্যাচে এগিয়ে যায়। ম্যাচের শেষ দিকে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে সান্তোস। স্পষ্ট সুযোগ তৈরি করতে না পারলেও তারা চাপ ধরে রাখে। অবশেষে ৮৯ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। ডি-বক্সের ভেতরে ক্যাবায়েরোকে ফাউল করেন শাপকোয়েন্সের ব্রুনো মাতিয়াস সান্তোস। স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে দলকে ২-২ ব্যবধানে সমতায় ফেরান নেইমার।

তবে এই ম্যাচের প্রথমার্ধ থেকেই রেফারির বিভিন্ন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারা তাকে ফাউল করলে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ কারণে রেফারি দুজনকেই হলুদ কার্ড দেখান। এই কার্ডের ফলে লিগের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তিনি।

আরও পড়ুন

ব্রাজিলিয়ান লিগের নিয়মানুসারে প্রতি তিনটি হলুদ কার্ডের জন্য একটি ম্যাচে নিষিদ্ধ হতে হয়। নেইমার এই নিয়ে ব্রাজিলিয়ান লিগে টানা তিন ম্যাচে হলুদ কার্ড দেখলেন। চলতি মৌসুমে তার হলুদ কার্ডের সংখ্যা দাঁড়াল ৬-এ। এর আগেও তিনি হলুদ কার্ডের জন্য এক ম্যাচ নিষিদ্ধ ছিলেন। এবার তিনি একই কারণে আবারও নিষিদ্ধ হলেন। এর ফলে লিগে সান্তোসের পরবর্তী ম্যাচে সাও পাওলোর বিপক্ষে খেলতে পারবেন না নেইমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে : ইসি সচিব

মাঠে নেমেই নিষিদ্ধ হলেন নেইমার

ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে আহত ১২

বঙ্গভবন ছাড়লেন সদ্যবিদয়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বগুড়ার মহাস্থান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

ভিনিতে নজর আর্সেনালের