ভাড়া বাসায় আটকে রেখে তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগে থানায় মামলা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুর মহানগরে হারাগাছ থানাধীন এলাকায় ভাড়া বাসায় বিয়ের প্রলোভনে আটকে রেখে এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ উঠেছে এক ট্রাক চালকের বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ট্রাক চালক মনিরুজ্জামান লাভলুকে আসামি করে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানায় মামলা দায়ের করেন।
মামলার বরাত দিয়ে তদন্তকারী এসআই রুহুল আমীন জানান, মামলায় অভিযুক্ত ট্রাক চালক মনিরুজ্জামান লাভলুর বাড়ির রংপুর সিটির বনুঘাট চওড়ারহাট করবলাটারী এলাকায়। প্রায় ৬ মাস আগে ওই তরুণীর সাথে মোবাইলে পরিচয় হয় তার। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩ এপ্রিল মেয়েটিকে নিয়ে সাহেবগঞ্জ এলাকায় ভাড়া বাড়িতে উঠে লাভলু। সেখানে প্রায় তিন মাস তাকে আটকে রেখে ধর্ষণ করে সে।
এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে ওষুধ খাইয়ে গর্ভপাতও করানো হয়। এদিকে মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে ৩ জুলাই বাসা থেকে তাকে বের করে দেয় লাভলু। পরদিন মেয়েটি খোঁজ নিয়ে লাভলুর গ্রামের বাড়িতে গিয়ে জানতে পারেন লাভলুর স্ত্রী সন্তান রয়েছে। মেয়েটি বিষয়টি বুঝতে পেরে গতকাল শনিবার রাতে মনিরুজ্জামান লাভলুর বিরুদ্ধে হারাগাছ থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুনরংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বলেন, এ ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান লাভলুর বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত আইনের ধারায় মামলা রুজু হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন







