ঠাকুরগাঁওয়ে মারধরে জামাতার মৃত্যু, শ্বশুর গ্রেফতার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পারিবারিক কলহের জেরে শ্বশুর বাড়িতে মারধরের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. নজরুল ইসলাম(২৬) নামের এক যুবক মারা যায়।
এ ঘটনায় জড়িত নিহতের শ্বশুর শাহাজাহান আলীকে (৪১) গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় ভূল্লী থানার আফজালপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। মামলার অপর আসামিরা পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুনমামলার তদন্ত (পরিদর্শক) কর্মকর্তা ও ভূল্লী থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মোত্তালেব প্রধান জানান, এ ঘটনার মূল রহস্য উদঘাটন ও তদন্তের স্বার্থে গ্রেফতার আসামির রিমান্ডের আবেদন জানানো হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।
মন্তব্য করুন







