ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৭:৪৩ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার- ২ 

বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার- ২ 

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো, রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের নওশাদ আলীর ছেলে শাহিন আলম (৩৬) ও রংপুর পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে রাসেল আহম্মেদ (৩৮)।

জানা গেছে, আদমদীঘি উপজেলার মুরইল তালুকদার পাড়ার শহিদুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মাহবুব (৩০) তার ব্যবহৃত মটরসাইকেল (বগুড়া-ল ১৫-১৮৬৬) নিয়ে গত ১৭ জুলাই শুক্রবার বিকেল ৩ টায় দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার মুক্তাগাছা গ্রামে এক বিয়ের নিমন্ত্রণে এসে মটরসাইকেলটি বিয়ে বাড়ির সামনে রাস্তার পাশে রেখে প্যান্ডেলে প্রবেশ করে। খাবার শেষে বিকেল ৪ টায় প্যান্ডল থেকে বের হয়ে দেখে তার মোটরসাইকেলটি সেখানে নেই।

এ ব্যাপারে সে বাদী হয়ে গত ২৪ জুলাই শুক্রবার দুপচাঁচিয়া থানায় মোটরসাইকেল  চুরি বিষয়ে মামলা দায়ের করে।  মামলা গ্রহন করেই মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সোর্সের সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত হন। গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালান। একপর্যায়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার গোরক মন্ডপ গ্রাম থেকে আসামী শাহীন আলম (৩৬) কে গ্রেপ্তার করেন।

আরও পড়ুন

তাকে জিজ্ঞাসাবাদে ও তার দেওয়া তথ্য মতে পীরগঞ্জ থানার ওসমানপুর গ্রাম থেকে রাসেল আহম্মেদ (৩৮) কে গ্রেপ্তার করেন। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাজামিয়া নামে একটি গ্যারেজে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করেন।

পরে মোটরসাইকেলসহ গ্রেফতারকৃত ২জনকে দুপচাঁচিয়া থানায় নিয়ে আসেন। উদ্ধারকৃত মটরসাইকেলটির দাম ৬ লাখ টাকা। থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, আসামিদ্বয়কে আজ রোববার (২৬ জুলাই) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায় চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার- ২ 

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪২টি

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: ঢাবি উপাচার্য 

সোহরাওয়ার্দী উদ্যানে মসজিদ নিয়ে ভ’ণ্ডা’মি করার কিচ্ছু নাই : সাধারণ মানুষ

ফেরদৌস-শাওন-রিয়াজ-মাহিসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ভবদহে জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি