ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৮:২৩ পিএম

সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো সরকার যাচাই-বাছাই করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, জনদাবিকে গুরুত্ব দেয়ার পাশাপাশি কেউ যেন অন্যায়ের শিকার না হয়, সেদিকেও নজর রাখা হবে।
 
রোববার (২৬ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, ‘সরকার সবকিছু যাচাই-বাছাই করে যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে সরকারপ্রধান ও আমাদের ওপর আস্থা রাখতে হবে। আমরা যেমন জনদাবিকে গুরুত্ব দেবো, একইসঙ্গে কেউ অন্যায়ের শিকার হোক, সেটাও চাই না। তাই বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে কী করণীয় আছে, সেটা সরকার যথাসময় করবে।’
 
সাবেক রাষ্ট্রপতির বিদেশযাত্রায় আইনি কোনো বাধা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো নিষেধাজ্ঞা বা আইনি বাধা আছে কি না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। এগুলো গোপনীয় বিষয়, এভাবে প্রকাশ্যে আমরা বলতে পারব না। কার ওপর নিষেধাজ্ঞা আছে, আর কার নেই, তা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে যথাসময়ে প্রকাশ করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই-বাছাই করবে সরকার: আইনমন্ত্রী

বগুড়ার সোনাতলায় ৮ কোটি টাকা ব্যয়ে ব্রিজের এ্যাপ্রোচে ধস

দিনাজপুরের পার্বতীপুরে একই গ্রামে ৩টি পানির মোটর চুরি

যানবাহনের বডিতে ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ কেন নয়, হাইকোর্টের রুল

সাতক্ষীরায় হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই চিকিৎসক বরখাস্ত

বগুড়ার শিবগঞ্জে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধ, স্থাপনা ভেঙে দেওয়ার অভিযোগ