ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৬ জুলাই, ২০২৬ ০৫:১০ পিএম

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট বিরল লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট বিরল লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে। বর্তমানে বানরটির অবস্থা আশঙ্কাজনক।

আজ রোববার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে জেরিন চা বাগান এলাকায় খোকন মাদ্রাজি ও সাগর কাহার নামে দুই চা শ্রমিক বানরটিকে দগ্ধ অবস্থায় দেখতে পান। তারা বাগান কর্তৃপক্ষকে খবর দিলে পরে বন বিভাগ এসে প্রাণীটিকে উদ্ধার করে।

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্যপ্রাণী স্কাউট তাজুল ইসলাম জানান, বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় লজ্জাবতী বানরটির চোখ, মুখ, ঠোঁট, চিবুকসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে।

প্রাণীটিকে জানকিছড়া উদ্ধার কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। সেখানে লজ্জাবতী বানর সংরক্ষণ ও পুনর্বাসনে কর্মরত জার্মানি-ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা প্লাম্পলোরিস ই ভি বাংলাদেশের কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল চিকিৎসা দিচ্ছে।

প্লাম্পলোরিস ই ভি বাংলাদেশের ডেপুটি ম্যানেজার মোহাম্মদ ফায়াজ হাসান বলেন, হাই ভোল্টেজের বৈদ্যুতিক শকে বানরটি গুরুতর আহত হয়েছে। বর্তমানে এটি চিকিৎসাধীন রয়েছে এবং পর্যবেক্ষণের পর এর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যাবে।

লজ্জাবতী বানর হলো নিক্টিসেবাস (Nycticebus) গণের অন্তর্ভুক্ত নিশাচর প্রাইমেট। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকা অনুযায়ী, এটি ‘সংকটাপন্ন’ বা ‘বিপন্ন’ হিসেবে চিহ্নিত।

আরও পড়ুন

বাংলাদেশ ওয়াইল্ড অ্যানিমেল কেয়ার ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, এই প্রাণী পোকামাকড়, বিভিন্ন আর্থ্রোপোড, ছোট পাখি ও সরীসৃপ, ডিম, ফল, গাছের আঠা, ফুলের মধু ও বিভিন্ন ধরনের উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। তবে বর্তমানে এসব খাদ্যের প্রাপ্যতা কমে যাওয়ায় প্রাণীটি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেটওয়ার্ক সদস্য নুরুল মুহাইমিন মিল্টন বলেন, পুরনো গাছ অবৈধভাবে কাটার ফলে খাদ্যের উৎস আরও সংকুচিত হয়েছে। ফলে লজ্জাবতী বানরেরা তাদের আবাসস্থল ছাড়তে বাধ্য হচ্ছে এবং এদের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো বিপদের ঝুঁকি বেড়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্ট বিরল লজ্জাবতী বানর উদ্ধার

পুরস্কার-তিরস্কার নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহে সোহেল হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেপ্তার ৪

ঢাকাই চলচ্চিত্রে পা রাখছেন পশ্চিমবঙ্গের মধুমিতা সরকার

জমি-সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোণায় যুবককে গলা কেটে হত্যা

খুলনায় বিদেশী রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সন্ত্রাসী গ্রেফতার